E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ

২০২৬ আগস্ট ১৭ ০০:৩৬:১২
রাস্তা সংস্কার না হওয়ায় ধান রোপণ করে প্রতিবাদ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ায় বর্ষার মৌসুমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ করেছে এলাকার যুবক ও এলাকাবাসী। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার কৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব কৈখালীর রাস্তায় ধান রোপণ করে এমন প্রতিবাদ জানানো হয়ে।

জানা যায়, কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত রাস্তাটি দীর্ঘ বছর ধরে অবহেলিত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তার উপর পানি জমাট বেঁধে কাদার সৃষ্টি হয়। যার ফলে সাধরণ পথচারীসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে পারে না। দীর্ঘ বছর ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় অবশেষে স্থানীয় যুবকেরা এবং এলকাবাসীরা মিলে ব্যতিক্রম প্রতিবাদ হিসাবে রাস্তার কাদাযুক্ত স্থানে ধান রোপণ করে প্রতিবাদ করে।

স্থানীয় বাসিন্দা এবাদুল ইসলামসহ কয়েক জন বলেন, আমরা উপকূলীয় এলাকায় বসবাস করি। আমাদের ভোগান্তির শেষ নেই। আমি ছোট বেলা থেকে দেখছি আমাদের একমাত্র চলাচলের রাস্তাটি অবহেলিত। দীর্ঘ বছরে কোন প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষার মৌসুমে রাস্তায় হাটু সমান কাদা সৃষ্টি হয়। রাস্তাটি দিয়ে এলাকার কমলমতি ছাত্র/ছাত্রী, সরকারী, বেসরকারী চাকুরীজীবীসহ বিভিন্ন পেশা মানুষের চলাচলে ভূগান্তিতে পড়তে হয়।

বিশেষ করে জরুরী রুগি নিয়ে রাস্তা দিয়ে যানবাহন যোগে হাসপাতালে নিয়ে যাওয়ার কোন সুযোগ নাই। বিকল্প হিসাবে নদী পথে ট্রলার যোগে নিয়ে যেতে হয় দীর্ঘ সময় ধরে। তার মধ্যে বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা থাকে। বিষয়টি নিয়ে বার বার স্থানীয় জন প্রতিনিধিদের সাথে বলেও কোন প্রকার সুরহ না পেয়ে অবশেষে আজ আমরা এলকার যুবকেরা ও এলাকাবাসী মিলে রাস্তায় ধান রোপন করে প্রতিবাদ করেছি। আমরা দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, আমি ফেসবুক হতে প্রতিবাদের বিষয়টি জানতে পেরেছি। উক্ত রাস্তাটি দ্রুত কার্পেটিং হবে।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের বলেন, আমি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ার পরে বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিং করার জন্য কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন করি। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কর্তন করে অন্য স্থানে নিয়ে যায়। বর্তমানে রাস্তাটি সীমান্ত সড়ক নামে কার্পেটিং এর জন্য অনুমোদন হয়েছে। খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।

(আরকে/এএস/আগস্ট ১৭, ২০২৬)











পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test