E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন 

২০২৬ আগস্ট ১৭ ১৭:৪০:২৯
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন 

চাটমোহর প্রতিনিধি : "রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে নিয়ে  পাবনার চাটমোহরে উদ্বোধন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। 

জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে চাটমোহর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে বের হয় বনার্ঢ্য র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

স্বাগত বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, বিএনপি নেতা এ এম জাকারিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, মৎস্যজীবি আবু রায়হান, মৎস্যচাষি শফিকুল ইসলাম, মৎস্য খামারী মাসুদ রানা প্রমুখ।

এসময় অনুষ্ঠানে মৎস্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৪ জনকে পুরস্কৃত করা হয়। শেষে ছিলো বিলে মাছের পোনা অবমুক্ত।

মৎস্য উৎপাদনে সাফল্য, মানব সম্পদ সংরক্ষণ, নিরাপদ ও মান সম্মত মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য বলে জানা যায়।

(এসএই/এসপি/আগস্ট ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test