E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা

২০২৬ আগস্ট ১৭ ১৯:১০:৩০
নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে নারী যাত্রীকে উত্ত্যক্ত করা করা নিয়ে যাত্রী ও স্থানীয়দের মধ্যে বাক-বিতণ্ডা  এবং হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে ট্রেনের ওপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায় এবং পুরো ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়ে। 

গতকাল রবিবার রাত সোয়া ৯টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রুবায়েত ফেরদৌস, তাহসিন জামান, তামান্না আফরিন জানান, ঢাকা থেকে গোপালগঞ্জে ঘুরতে আসা কেরানীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী এবং কাশিয়ানীর মহেশপুরের কিছু কিশোর ও যুবক ওই ট্রেনে করেই আবার ঢাকার উদ্দেশ্যে ফিরছিল। যাত্রাপথে ট্রেনে এক নারী যাত্রীর সামনে অশ্লিল ভাষা ব্যবহার করা নিয়ে কয়েকজন যুবকের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে এটি হাতাহাতিতে রূপ নেয়। এরমধ্যে বোয়ালমারীর যুবকরা মহেশপুরের যুবকদের ধরে নিয়ে যাওয়ার কথা বল।

মহেশপুরের যুবকরা স্থানীয় লোকজনকে ফোনে মহেশপুর স্টেশনে জড়ো হতে বলে। রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেশপুর স্টেশনে পৌঁছালে জড়ো হওয়া লোকজন ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে মারধরের চেষ্টা করে। বিপদ বুঝে রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা ভেতর থেকে ট্রেনের দরজা-জানালা বন্ধ করে দেয়। স্টেশনে দলবদ্ধ বিক্ষুব্ধরা বাইর থেকে ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ট্রেনটি দ্রুত স্টেশন ত্যাগ করে। তবে ভাঙ্গা স্টেশন ছাড়ার আগে ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে মোহাম্মদ রোহন নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া দুই শিশুকে বাঁচাতে গিয়ে অপর এক যাত্রী আহত হন।

ট্রেনের পরিচালক বিজয় বিশ্বাস বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত। তিনি শিবচরসহ অন্যান্য স্টেশনে সুরক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশাসনিক সহায়তার আহ্বান জানান। পরবর্তীতে কেরানীগঞ্জে রেলওয়ে পুলিশ মোতায়েন করা হলে সেখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকাগামী অভিযাত্রী কমিউটার ট্রেনে এক নারী যাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে যাত্রী ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা ও হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর স্টেশনে ট্রেনের ওপর স্থানীয় বিক্ষুব্ধ জনতা এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে হামলা চালায়। এতে ট্রেনের বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। পুরো ট্রেনের সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

(বি/এসপি/আগস্ট ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test