ভাঙ্গায় যৌথ মোবাইল কোর্ট অভিযানে মামলা ও জরিমানা
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ভোক্তা সাধারণের জন্য স্বাস্থ্যসম্মত, গুণগত মানসম্পন্ন পণ্য ও সঠিক পরিমাপ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর সম্বনয়ে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলা এ যৌথ অভিযানে ভাঙ্গার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৫টি মামলাসহ সর্বমোট ৪৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত পৌনে আটটার দিকে উত্তরাধিকার ৭১ নিউজকে এ অভিযানের যাবতীয় তথ্য দেন ফরিদপুর বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।
কামাল হোসেন জানান, উক্ত ভ্রাম্যমান আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১। বলাই স্টোর, ভাঙ্গা বাজার, ভাঙ্গা, ফরিদপুর নামক প্রতিষ্ঠানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্ষতিকারক স্কিন ক্রিম ও বিএসটিআই-এর সিএম লাইসেন্স বিহীন স্কিন ক্রিম ও হেয়ার অয়েল পণ্য বিক্রয়-বিতরণ এবং মোবাইল কোর্ট চলাকালীন মিথ্যা তথ্য প্রদানের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা মোতাবেক ১০,০০০/- (কথায়ঃ দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
২। চাকলাদার স্টোর, ভাঙ্গা বাজার, ভাঙ্গা, ফরিদপুর নামক প্রতিষ্ঠানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্ষতিকারক স্কিন ক্রিম ও বিএসটিআই-এর সিএম লাইসেন্স বিহীন স্কিন ক্রিম ও হেয়ার অয়েল পণ্য বিক্রয়-বিতরণ এবং মোবাইল কোর্ট চলাকালীন মিথ্যা তথ্য প্রদানের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা মোতাবেক ১০,০০০/- (কথায়ঃ দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
৩। খান স্টোর, ভাঙ্গা বাজার, ভাঙ্গা, ফরিদপুর নামক প্রতিষ্ঠানে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ ক্ষতিকারক স্কিন ক্রিম ও বিএসটিআই-এর সিএম লাইসেন্স বিহীন স্কিন ক্রিম ও হেয়ার অয়েল পণ্য বিক্রয়-বিতরণ এবং মোবাইল কোর্ট চলাকালীন দোকান বন্ধ করে পলায়ন/ মোবাইল কোর্ট চলাকালীন বাধা প্রদানের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০/৩০ ধারা মোতাবেক ১০,০০০/- (কথায়ঃ দশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
৪। আল-মদিনা ফুড এন্ড বেকারী, ভাঙ্গা বাজার, ভাঙ্গা, ফরিদপুর এর ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয়-বিতরণের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ৫,০০০/- (কথায়ঃ পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
৫। রেজাউল স্টোর, ভাঙ্গা বাজার, ভাঙ্গা, ফরিদপুর নামক প্রতিষ্ঠানে গুণগতমানহীন স্কিন ক্রিম ও হেয়ার অয়েল পণ্য বিক্রয়-বিতরণের অপরাধে করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৮,০০০/- (কথায়ঃ আট হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
এ মোবাইল কোর্ট অভিযানটি ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম এর নেতৃত্বে পরিচালিত হয়। এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, ফরিদপুর অফিসের কর্মকর্তা মো. খালিদ হাসান, পরিদর্শক (মেট), ও প্রকৌঃ মো. সাব্বির হোসেন পুলক ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফরিদপুর বিএসটিআই-এর আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান মো. কামাল হোসেন।
(আরআর/এএস/আগস্ট ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ের গুঞ্জনে নীরবতা ভেঙে হুঁশিয়ারি দিলেন পূজা
- ভাঙ্গায় যৌথ মোবাইল কোর্ট অভিযানে মামলা ও জরিমানা
- ফিলিস্তিনিদের সুরক্ষায় বিশ্বকে এগিয়ে আসার আহ্বান পোপের
- ‘বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে’
- ‘চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক’
- ‘নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্ত পিংক বাস’
- ‘বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন’
- ‘নারীর ক্ষমতায়নে নিরাপদ যাতায়াত জরুরি’
- ‘এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে’
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
- ফরিদপুরের সদরপুরে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু
- বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
- এসএমই খাতে উদ্ভাবনী সল্যুশনে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইউনিভার্সিটি
- নারী যাত্রীকে উত্ত্যক্ত, ঢাকাগামী কমিউটার ট্রেনে হামলা
- দীর্ঘ বছর পর শুরু দশানী-গিলাতলা সড়কের পুনর্র্নিমাণ কাজ, উদ্বোধন করলেন সড়কমন্ত্রী
- ইউএই’র প্রথম এআই-সক্ষম বাণিজ্যিক স্যাটেলাইট পরিবহন করল এমিরেটস
- বালিয়াকান্দিতে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়লো পাট-মুদিখানা-ফার্মেসি
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- পাংশায় প্রহরীদের বেঁধে জুয়েলারি দোকানে ডাকাতি, আটক ১
- বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র
- কর্ণফুলীতে খাল পুনঃখনন প্রকল্পের ২৫ লাখ টাকা পিআইও সুজনের পকেটে
- ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন
- ১১২ বছরেও জাতীয়করণ হয়নি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়
- নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি
- গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘নারীর নিরাপদ যাত্রায় নতুন দিগন্ত পিংক বাস’
- কুমিল্লায় মুক্তিবাহিনীর গুলিতে ২৯ জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধামরাইয়ে উল্টো রথযাত্রায় লাখো ভক্তের সমাগম
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- এক সময়ের আবেগ এখন কেবলই স্মৃতির বাক্স
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- ইভিএম শতভাগ স্বচ্ছতার প্রতীক: ইসি হাবিব
- দ্বিতীয় দিনেও বাঘাবাড়ি নৌ-বন্দরে কর্মবিরতি অব্যাহত
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- ‘বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন’
- ‘এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে’
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
-1.gif)








