E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত

২০২৬ আগস্ট ১৮ ১৬:৩০:৪৭
পাংশায় দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় ট্রাকের নষ্ট চাকা পরিবর্তন করতে গিয়ে মো. নজরুল ইসলাম (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক মো. নজরুল ইসলাম সড়কের পাশে ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাবারের (ছাল) বোঝাই একটি ট্রাক এসে কাঠবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকা পরিবর্তনের সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম।

নিহত মো. নজরুল ইসলামের বাড়ি বরিশালের আগলছাড়া এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন।পাংশা হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(একে/এএস/আগস্ট ১৮, ২০২৬)













পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test