নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক ওজন প্রায় ২২ কেজি।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুঙ্গুরদী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও তাদের দেখানো স্থান অনুযায়ী অভিযান চালিয়ে মন্দির থেকে চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জুঙ্গুরদী গ্রামের রিপন মুন্সির ছেলে শিয়াব মুন্সি, শশা গ্রামের আবু সাঈদ তালুকদারের ছেলে রুমান তালুকদার, ছাগলদি গ্রামের মোস্তফা শেখের ছেলে মহাসিন শেখ এবং জুঙ্গুরদী গ্রামের মনির খানের ছেলে আবির আহমেদ।
এর আগে গত সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে মূর্তি চুরির বিষয়টি দেখতে পান মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী। পরে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে তিনি নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরে তালা দিয়ে পাশের বাসায় যান সেবায়েত। রাত সাড়ে ১২টার দিকে মন্দির পরিদর্শন করে আবার বাসায় ফিরে যান তিনি। পরদিন ভোর ৬টার দিকে পূজা দিতে এসে দেখেন, মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে থাকা দুটি পিতলের মূর্তি নেই।
ঘটনার পর নগরকান্দা থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে তদন্ত ও গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
মূর্তি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, ওসি (তদন্ত) রাজ্জাকসহ পুলিশের সদস্যরা।
সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ জানান, চুরি হওয়া দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে। উদ্ধার হওয়া মূর্তি দুটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(পিবি/এএস/আগস্ট ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
- জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
- ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ
- আবারও গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
- কলকাতায় বাংলাদেশিদের মৃত্যুতে দুঃখ ভারতের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস
- পাইপলাইনের ক্রিকেটারদের নিয়ে নতুন টুর্নামেন্ট করতে যাচ্ছে বিসিবি
- পিংক বাসের ট্রলকারীদের ‘নিম্নশ্রেণীর’ বললেন নিলয়
- ‘৭০ অনুচ্ছেদের কারণে স্বাধীন ভোটদান বাধাগ্রস্ত হবে’
- বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ‘২২ শিশু স্বর্গে সুবিধা বাড়াচ্ছে সরকার’
- ‘অনেক কিছু মিস করবো’
- আরও বাড়লো সোনা-রুপার দাম
- ‘৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার’
- ‘গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না’
- কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবতী নিহত
- পাংশায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা,পরিবারের দাবি ষড়যন্ত্র
- ‘বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই’
- মুক্তিযোদ্ধারা আওলাকান্দী গ্রামের যমুনা নদীতে পাকমিলিটারী লঞ্চ আক্রমণ করে
- ‘হালাল খাদ্য বৈশ্বিক অর্থনীতির শক্তি হতে পারে’
- এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে নিয়ে সিমন্সের বড় স্বপ্ন
- ‘বদলে গেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভাবনা’
- ‘সেদিন জহির ভাই আমাকে খুব বকা দিয়েছিলেন’
- প্রত্যেক ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতণার জাগরণ চাই
- ‘শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প গোটা বিশ্বে অনন্য দৃষ্টান্ত’
- কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা-মুখ বেঁধে হত্যা করে ঘরের মালামাল লুট
- পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস অনুষ্ঠিত
- পঞ্চগড়ের দ্বারিকামারি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- তাড়াশে বিগ্রেডিয়ার জেনারেল নজরুল হাসানের গণসংযোগ শুরু
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- আবারও গাম্পার ট্রফি জিতলো বার্সেলোনা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২০ আগস্ট ২০২৬
- পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
- জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- নগরকান্দায় মন্দিরে চুরি, পিতলের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪
- দীর্ঘ ৪৫ ঘণ্টা পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু
- কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার সাজু ও রেবতী নিহত
- পাংশায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা,পরিবারের দাবি ষড়যন্ত্র
-1.gif)








