স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ
যশোরে লাইসেন্সবিহীন মিনারেল ওয়াটারের রমরমা বাণিজ্য
#নামমাত্র ট্রেড লাইসেন্স চলছে সব
#জেলায় নামে বেনামে রয়েছে ২০০ থেকে ২২০ প্রতিষ্ঠান
# গড়ে প্রতিদিন বিক্রি হয় ৭ থেকে ১০ হাজার জার
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর জেলাজুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর মিনারেল ওয়াটারের কারখানা। প্রক্রিয়াজাত পানির নামে বাসাবাড়ির সাবমারসিবল পাম্পের সাধারণ পানি জারে ভরে প্রতিনিয়ত বাজারজাত করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। বিএসটিআই-এর নিয়মনীতি তোয়াক্কা না করে ও কোনো প্রকার মান নিয়ন্ত্রণ ছাড়াই অবাধে চলছে এ রমরমা বাণিজ্য। যার ফলে জেলাজুড়ে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন লাখো সাধারণ মানুষ।
বিএসটিআই যশোর কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সমগ্র যশোর জেলায় মাত্র ৩ টি প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাত পানি উৎপাদনের ও বাজারজাত করার বৈধ অনুমোদন রয়েছে। অথচ জেলার ৮টি উপজেলা—চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, অভয়নগর, কেশবপুর, মনিরামপুর, শার্শা ও জেলা সদরের বিভিন্ন পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে দুই শতাধিক অবৈধ পানির কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার অধিকাংশই শুধু স্থানীয় পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নামমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে বেআইনিভাবে জারের পানির ব্যবসা পরিচালনা করে আসছে।
অনুসন্ধানে জানা যায়, এসব কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জার ভর্তি করা হয়। যথাযথ ফিল্টারিং বা জীবাণুমুক্তকরণের বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ না করেই সাধারণ পানি নামমাত্র প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হচ্ছে। প্রতিটি জার ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়। নামিদামি বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, ব্যাংক, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি হোটেল ও চায়ের দোকানেও সরবরাহের সুবিধার্থে নিজস্ব বা ভাড়াটে যানবাহনে পৌঁছে দেওয়া হচ্ছে এই পানি। কোথাও কোথাও সপ্তাহে নির্দিষ্ট দিন বা মোবাইলে অর্ডার পেলেই জারের পানি পৌঁছে যাচ্ছে সরাসরি বাসাবাড়িতে।
চৌগাছা উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাকপাড়া এলাকায় প্রবাসী হারুন কবীর রুবেলের বাড়িতে সরেজমিন গিয়ে দেখা গেছে, বাসা বাড়ির সাথেই পানির কারখানা গড়ে তুলেছেন তারা। অস্বাস্থ্যকর পরিবেশ ও সেমিপাকা ঘরের ভিতরে ছোট একটা স্টিলের ট্যাংকিসহ ঘরের ভিতরে ও বাইরে ৪টি প্লাস্টিকের ট্যাংকিতে পানি ধরে রাখছেন। পরবর্তীতে এই পানিতে ট্যাবলেট মিশিয়ে জারভর্তি করে বাজারে সরবরাহ করছেন।
প্রবাসী রুবেলের পরিবারের সাথে কথা বলে জানা যায় পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে তারা এই পানির ব্যবসা করছেন। বিএসটিআই বা পানির গুণাগুণ যাচাই এর কোনো ব্যবস্থা তাদের নাই। পরিবারের পুরুষ সদস্য না থাকাতে ছেলের স্ত্রী ও মা স্থানীয় মজুরদের দিয়ে ব্যবসা চালিয়ে নিচ্ছেন।
অনুসন্ধান বলছে, পুরো জেলায় প্রতিদিন গড়ে প্রায় ৭ থেকে ১০ হাজার বোতল বা জার পানি সাধারণ ভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে। অথচ বিধি অনুযায়ী যেকোনো জারজাত পানি বিক্রি করতে হলে বিএসটিআই-এর লাইসেন্স, ল্যাব টেস্ট রিপোর্ট এবং জারের মুখে বিএসটিআই-এর কিউআর কোড বা বিশেষ সিল ব্যবহার বাধ্যতামূলক। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলের চোখ ফাঁকি দিয়ে কিংবা ছত্রছায়ায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছে চক্রটি। অনেকেই ভুয়া ও নকল সিল ব্যবহার করে বাজারজাত করছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এমনকি অর্থায়নে দেদারসে চলছে এই ছোট বড় কারখানা।
নিরাপদ ভেবে প্রতিদিন এই পানি পান করছেন সাধারণ মানুষ। যা পানের মাধ্যমে অজান্তেই ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিসসহ নানা ধরনের ভয়াবহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। চিকিৎসকদের মতে, জীবন রক্ষাকারী পানি এখানে নীরবে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এ বিষয়ে বিএসটিআই যশোরের উপ-পরিচালক আসলাম শেখ জানান, পুরো জেলায় মাত্র ৩টি প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদিত বৈধ কাগজপত্র রয়েছে। এর বাইরে কোনো প্রতিষ্ঠানের পানি বাজারজাত করার অনুমতি নেই। তবে উপকূলীয় ও লবণাক্ত এলাকাগুলোতে জেলা প্রশাসকের অনুমতিক্রমে কিছু বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট চালাতে পারে। কিন্তু এর বাইরে যারা অবৈধভাবে বা নকল সিল ব্যবহার করে জারের পানি বিক্রি করছে, তাদের বিরুদ্ধে খবর পেলেই দ্রুত আইনানুগ অভিযান ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে এসব অবৈধ কারখানায় বিএসটিআই ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
(এসএ/এসপি/আগস্ট ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








