পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা
রিপন মারমা, কাপ্তাই : নব-গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দিপু) এবং সকল সদস্যকে মনোনীত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট ) বিকেল সাড়ে ৫টায় কাপ্তাই নতুন বাজার প্রধান ফটক থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি কাপ্তাই টু চট্রগ্রাম সড়ক দিয়ে নতুন বাজার ও কাপ্তাই জেটিঘাট প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভা শেষে বিকেল সাড়ে ৬টায় কর্মসূচিটির সমাপ্তি ঘটে।কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উথোয়াই মং মারমা পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আনন্দ মিছিল ও সংবর্ধনা সভায় কাপ্তাই ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামাল হাকিম সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি মো: লোকমান আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন, অনুষ্ঠানে বক্তারা নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং পাহাড়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
(আরএম/এএস/আগস্ট ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী’
- ‘সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিক কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া'
- রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের অভিনন্দন
- পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে ছাত্রদলের শুভেচ্ছা
- আজ থেকে সারাদেশে কলেরার টিকা শুরু
- বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- ‘আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি’
- মন্ত্রিসভায় রদবদল, নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
- রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
- মুক্তিবাহিনী পাকসেনাদের একটি দলকে সোনাগাজীর রাস্তায় এ্যামবুশ করে
- ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের ওপর হামলা, ৯ দিন পর চিকিৎসাধীন রকিবের মৃত্যু
- পশ্চিম সুন্দরবনে কমছেনা বন অপরাধ
- পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
- সোনাতলায় ট্যাপেন্টাডলসহ এক যুবক ও সাজাপ্রাপ্ত আসামি গ্ৰেফতার
- নকশায় আবাসিক, বাস্তবে দোকান-গোডাউন: সিডিএর নোটিশের পরও চলছে বাণিজ্য
- রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা
- ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাশিয়ার এসএমআর-ভিত্তিক ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত রিফুয়েলিং-এর জন্য প্রস্তুত
- কালিগঞ্জের ফতেপুরে রজকদের জমি দখলে একের পর এক মামলা গ্রাম পুলিশ সাইফুলের
- টুনিরহাট গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুস্টার বোদা
- নীলফামারী চেম্বার নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পূর্ণ প্যানেলে জয়
- ঝালকাঠি থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা!
- ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
২২ আগস্ট ২০২৬
- ‘সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ দিক কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া'
- রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
- পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাপ্তাইয়ে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা
-1.gif)








