E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

২০২৬ আগস্ট ২৩ ১৬:১৫:৩৩
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রিপন মারমা, কাপ্তাই : কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কেপিএম সিনেমা হল প্রাঙ্গণে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই থানার আয়োজনে  রোববার(২৩ আগস্ট)  বেলা ১১টায় এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদুল হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্ণফুলী পেপার মিলস (কেপিএম)-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, একটি মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে শুধু পুলিশের একাই নয়, বরং স্থানীয় প্রতিটি মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।বক্তারা আরও উল্লেখ করেন, সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব হলে সামগ্রিক অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে যাবে। বর্তমানে পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এই ধরনের জনসচেতনতামূলক সভার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকের বিরুদ্ধে এই ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ স্থানীয় যুবসমাজকে রক্ষা করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা

(আরএম/এএস/আগস্ট ২৩, ২০২৬)


পাঠকের মতামত:

২৩ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test