E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা

২০২৬ আগস্ট ২৪ ১৭:৩৬:৩৪
নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী।

ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখার ডেপুটি ম্যানেজার এডমিন এন্ড ইনচার্জ একেএম নুরুল খালেক চৌধুরী সভাপতিত্বে এবং কর্মকর্তা জয়নাল আবেদীনের সঞ্চালনায়, সাইফুল ইসলামের তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের ম্যানেজার ও ডেপুটি হেড বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ আতাউর রহমান।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি'র সভাপতি সহিদুল ইসলাম কিরন, সম্মানিত অতিথি ছিলেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সোনাপুর পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন দিদার, সাবেক সহ সভাপতি খলিল মাহমুদ বিশেষ অতিথি নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ স্বপনসহ ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাবৃন্দ ও পৌর ব্যবসায়ীবৃন্দ।

বক্তারা নোয়াখালীতে ইবনেসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার করায় ভূয়সী প্রশংসা করেন, এবং পৌরসভার ব্যাবসায়ীদের জন্য চিকিৎসা সেবাসহ জরুরি মুহুর্তে সহযোগিতার হাত বাড়ি দিতে অনুরোধ জানান, পাশাপাশি ইবনেসিনাকে প্রত্যন্ত অঞ্চল থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার আহবান জানান।

(এস/এসপি/আগস্ট ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test