সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাসের সঞ্চালনায় এবং নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুপম চন্দ্র দাস, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, চরবাটা ইসমাঈলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সহকারী অধ্যাপক মিজানুর রহমান, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান নিজাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের অনুভূতি তুলে ধরেন। প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নৈতিক জীবনযাপন, নিয়মিত পড়াশোনা, সুশিক্ষা অর্জন এবং নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি নারী শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় প্রধান অতিথি সুবর্ণচরের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিগত দিনে তার বিভিন্ন অবদানের কথাও স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
(এস/এসপি/আগস্ট ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- সংবাদ প্রকাশের পর স্কুলে ফিরল কেয়া–আয়শা, পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের
- নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
- পারিবারিক কলহ ও সম্পত্তি আত্মসাতের জন্য যে ভাবে বড় ভাইকে খুন করে ছোট ভাই!
- রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান
- ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
- শক্তিশালী প্রবাহেও রেমিট্যান্সে গতি কিছুটা কম
- ‘পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি’
- এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ
- ‘বার্ষিক পরীক্ষা, বন্যা, পূজা বিবেচনায় নিয়ে স্থানীয় নির্বাচন হবে’
- ইমরান খানের চিকিৎসায় ২১ সাবেক অধিনায়কের ৩ দাবি
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা
- ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’
- নড়াইলে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
- মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’
- ‘১৮০ দিনের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত’
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- সংবাদ প্রকাশের পর স্কুলে ফিরল কেয়া–আয়শা, পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- গণমাধ্যম কর্মীদের জন্য ৫০% ছাড়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি নিচ্ছে স্টেট ইউনিভার্সিটি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৪ আগস্ট ২০২৬

-1.gif)