E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২০২৬ আগস্ট ২৪ ১৮:৪৫:২৫
সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সভাপতি তানজারুল হক (তুহিন)।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে এমপি কাজী রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আমার সন্তানের মতন।তিনি বলেন, মনযোগ সহকারে লেখাপড়া শিখে প্রতিষ্ঠান তথা এলাকার মান বৃদ্ধির গুরু দায়িত্ব তোমাদের কাঁধে। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া সহ শিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং পড়াশোনার পাশাপাশি ক্রীড়া সহ শিক্ষামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরো ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

(বিএস/এসপি/আগস্ট ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test