‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন প্রেসক্লাব রাজারহাট'র নেতৃবৃন্দ। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, জনসাধারণের সমস্যা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও তানজিলা তাসনিম বলেন, রাজারহাট উপজেলাকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। গণমাধ্যমের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরা সম্ভব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের কাজকে আরও গতিশীল করতে সহায়তা করে।
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। জনগণের সমস্যা চিহ্নিত করে তা প্রশাসনের নজরে আনা এবং উন্নয়ন কর্মকাণ্ডের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি কোনো অনিয়ম বা অসঙ্গতি থাকলে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে তা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
সাংবাদিকরা রাজারহাটের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নদীভাঙন, মাদক, বাল্যবিবাহ, জনদুর্ভোগসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপজেলার সম্ভাবনাময় খাতগুলোতে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে মতামত দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ও আলোকিত রাজারহাট'র উপদেষ্টা মাওলানা কপিল উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট’র সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহসভাপতি আমিনুল ইসলাম (দৈনিক সংগ্রাম), এম আজিজুল হক (আইএনবি ও দৈনিক জনতা), কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সাজু (প্রতিদিনের সংবাদ), সিনিয়র সদস্য লুৎফর রহমান আঁশু (দ্য মর্নিং অবজারভার) ও মোহাম্মদ আলী মন্ডল এটম (দৈনিক ডেসটিনি)।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকরা উপজেলা প্রশাসনের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং রাজারহাটের উন্নয়ন ও জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন।
(পিএস/এসপি/আগস্ট ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- ব্যাটারিচালিত গাড়ি বন্ধেই ফিরবে শৃঙ্খলা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- সংসদ অধিবেশন : ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
- ‘পুরুষতন্ত্রের সমালোচনা মানেই পুরুষবিদ্বেষ নয়’
- ‘বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে’
- বুধবার হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- দুবাইয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনালের লক্ষ্য বাংলাদেশের
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- সমাবেশের অনুমতি না দেওয়ায় এনসিপির নিন্দা
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
- স্বর্ণের দাম আড়াই লাখ ছুঁইছুঁই
- ‘ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে’
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জে একই জমি চারজনের কাছে বিক্রি
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- মালদ্বীপে বিএনপির সভাপতি খলিলুর রহমানের জম্মদিন উপলক্ষে আলোচনা সভা
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ আগস্ট ২০২৬
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- লৌহজংয়ে অবৈধ বালু ভরাট বন্ধে মোবাইল কোর্ট, ৩ কিলোমিটার পাইপ ধ্বংস
- ‘রাজারহাটের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’
- ২৪ কোটি টাকার প্রকল্পে এখনো মিলছে না সুফল, যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা
- সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় গুড় ব্যবসায়ীর মৃত্যু
- নড়াইলে শিক্ষকের মারধরে হাসপাতালে ৭ম শ্রেণীর ছাত্র, তদন্ত কার্যক্রম শুরু
- ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার
- নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ
-1.gif)








