E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব

২০২৬ আগস্ট ২৫ ১৮:৩৭:১০
দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছেড়ে ঢাকায় পাড়ি জমানো ফরিদপুরের নগরকান্দা উপজেলার বড় কাজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী কেয়া ও আয়শার পাশে দাঁড়িয়েছেন ঐতিহ্যবাহী নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের সময়–এর প্রতিনিধি নিজাম নকিব।

আজ মঙ্গলবার সকালে নিজাম নকিব ও আমার সংবাদ–এর নগরকান্দা প্রতিনিধি শহিদুল ইসলাম দুই শিশুর বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় পরিবারের সদস্যরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কয়েক দিন আগে পারিবারিক অভাব-অনটনের কারণে কেয়া ও আয়শা মায়ের সঙ্গে ঢাকায় চলে যায়। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পড়ে। পরে তাদের পরিবার দুই শিশুকে ফিরিয়ে এনে আবার বিদ্যালয়ে ভর্তি করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, বর্তমানে কেয়া ও আয়শা নিয়মিত বিদ্যালয়ে আসছে এবং তাদের মা সন্তানদের লেখাপড়া চালিয়ে যেতে সম্মতি দিয়েছেন।

সহায়তা প্রদান শেষে নিজাম নকিব বলেন, সংবাদ প্রকাশের পর থেকেই তারা শিশু দুটির খোঁজখবর রাখছিলেন। সামর্থ্য অনুযায়ী কিছু খাদ্যসামগ্রী দিয়ে পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও তাদের পড়াশোনায় সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।

অন্যদিকে, মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কেয়া ও আয়শা জানায়, তারা বড় হয়ে পুলিশ কর্মকর্তা হয়ে মানুষের সেবা করতে চায়।

(পিবি/এসপি/আগস্ট ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test