দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বিএডিসির সরকারি সার গোডাউন থেকে ৩২৭ দশমিক ৪৫ মেট্রিক টন সার গায়ের হয়ে গেছে। এ অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। কিন্তু ঘটনার নেপথ্যে নায়কেরা রয়েছে এখনো ধোরাছোয়ার বাইরে। কর্তৃপক্ষ বললে অনুমোদন ছাড়াই ওই সার বিক্রি করা হয়েছে দুইজন ডিলারের কাছে। এ অভিযোগে সোমবার রাতে মো: আকতারুল ইসলাম নামে এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।
প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ৩২৭.৪৫ টন সার বিক্রির টাকা কার কাছে আছে তা জানাতে অপারগ কর্তৃপক্ষ। শষ্যের মধ্যে ভুল থাকলে সেই ভুত তাড়াবে কে? এনিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
সঠিকভাবে তদন্ত হলে বিএডিসির কয়েকজন কর্মকর্তা ফেসে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।
দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি গুদাম থেকে এই সার গায়ের হয়েছে। এ ঘটনায় গুদামের দায়িত্বে থাকা স্টোরকিপার মো. আকতারুল ইসলাম (৩৫)কে সোমবার রাতে আটক করেছে পুলিশ। দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সারগুদামে অভিযান চালিয়ে আকতারুলকে আটক করা হয়। আকতারুল দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে। তিনি ওই গুদামের স্টোরকিপার হিসেবে দায়িত্বে ছিলেন।
আটক আকতারুল ইসলামের বরাত দিয়ে
কোতোয়ালি থানা–পুলিশ জানায়, সরকারি গুদাম থেকে বিপুল পরিমাণ সার অনুমোদন ছাড়াই বিক্রির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে খবর আসে। এর পরিপ্রেক্ষিতে ইউএনও, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি প্রতিনিধিদল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নশিপুর বিএডিসি সরকারি সারগুদামে অভিযান চালায়। অভিযানে আকতারুলকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতারুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সরকারি অনুমোদন ছাড়াই গত জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন সময়ে গুদাম থেকে ওই ৩২৭ টন সার বিক্রি করার কথা স্বীকার করেন। একই সঙ্গে সরকারি অনুমোদন ছাড়াই জুলাই থেকে আগস্ট মাসের বিভিন্ন সময়ে বীরগঞ্জ উপজেলার সার ও বীজ ডিলার সোহাগ হোসেন (৩৮) ও কাহারোল উপজেলার বীজ ও সার ডিলার আনসারুল ইসলাম (৪২) নামের দুই ব্যক্তির কাছে ওই সার বিক্রি করেন। তারা উভয়ে বিএডিসির চুক্তিবদ্ধ ডিলার।
বিএডিসি-দিনাজপুর অঞ্চলের যুগ্ম-পরিচালক মো.জাহাঙ্গীর আলম জানায়, দিনাজপুর সদর উপজেলার নশিপুরে কাঞ্চন ও স্টিল নামের দু'টি গুদাম রয়েছে। দুটি গুদামের ধারণক্ষমতা প্রায় ১৮ হাজার টন। এতে এমওপি, ড্যাব ও টিএসপি সার মজুত রয়েছে। আমরা জেনেছি, সেই গুদাম থেকে অনুমোদন ছাড়াই সার বিক্রি করা হয়েছে। এ অভিযোগে সংশ্লিষ্ট স্টোরকিপারকে আটক করা হয়েছে। আমর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, এ ঘটনায় একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। সরকারি সার অবৈধভাবে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত শেষে তা জানা যাবে।জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট দপ্তরের এক ডিলার ( নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন,এটা নতুন কোন বিষয় নয়,অনেক আগে থেকেই এমন অপরাধ হয়ে আসছে সংশ্লিষ্ট দপ্তরের কতিপয় কর্মকর্তার যোগসাজশে গুদান থেকে সার ও বীজ আগে-ভাগেই বিক্রি করে দেওয়া হয় কতিপয় ডিলারদের কাছে। এরমধ্যে বীরগঞ্জ উপজেলার সোহাগ হোসেন এবং কাহারোল উপজেলার আনসারুল অন্যতম। তারা দুজন কতিপয় কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে চোরাই ব্যবসার মাধ্যমে এখন আঙ্গুল ফুলে কলাগাছ থেকে বটগাছে রূপান্তর হয়েছে। এই অবৈধ ব্যবসার জন্য তারা বিএডিসির কতিপয় কর্মকর্তাদের অবৈধ অর্থের পাশাপাশি সুন্দরী নারীসহ অনেক কিছুই সাপ্লাই দিয়ে থাকে।
শুধু নশিপুর নয়,বিরাপুর,পার্বতীপুর এবং পুলহাটে অবস্থিত বিএডিসির গুদামেও মজুদের অনেকাংশ সার কম রয়েছে। শুধু তাই,এই চক্রটি গুদামে রক্ষিত সারের প্রতিবস্তা থেকে অত্যন্ত সুকৌশলে ৫০০ গ্রাম থেকে শুরু করে দুই/ আড়াই কেজি সার বের করে নেয়। বের করে নেওয়ার পর ডিলারদের মাধ্যমে সারের বস্তা কৃষকের সরবরাহ করা হয়।
দীর্ঘদিন ধরে প্রতিবস্তায় কৃষক দেড় থেকে দুই কেজি সার কম পাচ্ছেন এমন অভিযোগ বেশ কয়েকবার উপস্থাপিত হয়েছে। মিডিয়ার সংবাদ এসেছে।কিন্তু কর্তৃপক্ষ নীরবতার ভূমিকা পালন,করছেন।
(এসএএস/এএস/আগস্ট ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








