E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে ২১৭ বস্তা সার উদ্ধার, কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান

২০২৬ আগস্ট ২৭ ১৪:২২:২৮
দিনাজপুরে ২১৭ বস্তা সার উদ্ধার, কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অবৈধভাবে মজুত করে রাখা ২১৭ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় মনোহর আলম নামে এক ব্যক্তিকে দেড়মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে দিনাজপুর শহরের পুলহাট বিসিক এলাকায় ফুয়াদ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিলের গুদামে অবৈধভাবে মজুদ করে রাখা ২১৭ বস্তা এই সার উদ্ধার করে প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে ওই হাসকিং মিলে অভিযান চালানো হয়।

অভিযানের সময় দেখা যায়, গোডাউনে মজুদ রাখা সার বাইরে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে তোলা হচ্ছে। এ সময় গোডাউন থেকে ২১৭ বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে রাখার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুদ ও পাচারের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় অভিযুক্ত মনোহর আলমকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্টরা জানায়, মনোহর আলম দিনাজপুর সদর উপজেলার রামসাগর এলাকায় সারের খুচরা ব্যবসা করেন।

(এসএএস/এএস/আগস্ট ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test