E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

২০২৬ আগস্ট ২৯ ১৮:২২:৫১
ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণির ১৮৯ জন এবং কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, মেধা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঞা মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। জানা যায়, প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থী জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

পরীক্ষা শেষে জাতীয় সংসদ সদস্যের সহযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তুলতে এ ধরনের অলিম্পিয়াড অত্যন্ত গুরুত্বপূর্র্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ পাবে। ভবিষ্যতে যারা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের জন্য অবদান রাখবে, তাদের বিকাশে এ ধরনের আয়োজন গুরুপূর্ণ ভূমিকা রাখবে।

(এন/এসপি/আগস্ট ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test