E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

২০২৬ আগস্ট ৩০ ১৫:৩৩:০৩
রাত ৮টায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রিপন মারমা, কাপ্তাই : পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খোলার কথা থাকলেও তা ২ ঘন্টা আগেই খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ বাঁধের ১৬টি জলকপাট খুলে দিয়েছে। এতে করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।

এর আগে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার সিন্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। তিনি এসময় বিজ্ঞপ্তিতে লিখেন বর্তমানে হ্রদের উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লো'র তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। উল্লেখ্য যে, বর্তমানে ৫ (পাঁচ) টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

এদিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হলেও এর তেমন প্রভাব কর্ণফুলী নদীতে পড়বেনা বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ। তবে কর্ণফুলী নদীর জোয়ারে পানি বৃদ্ধি পেলে তীরবর্তী বা নিম্মাঞ্চলে বসবাসরতদের নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে।

(আরএম/এএস/আগস্ট ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test