E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা 

২০২৬ আগস্ট ৩০ ১৯:০৪:২৫
কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রবিবার ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাযায়, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামের স্বামীর বাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে স্থানীয় ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে এসে পৌঁছালে পার্শ্ববর্তী পূর্ববতী গ্রামের জয়নুদ্দিন হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (৩১)তার লোকজনের সহায়তায় ওই গৃহবধূকে অপহরণ করে বাজারের পাশের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ৮ দিন ধরে ধর্ষণ করে।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর কোটালীপাড়া থানা পুলিশ গত শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ওই বাড়ি থেকে গৃহবধূটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় নাজমুল হাওলাদারকে আসামী করে ধর্ষণের শিকার ওই গৃহবধূ কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ধর্ষণের এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।আমরা আসামীকে নাজমুল হাওলাদারকে ধরার চেষ্টা করছি।

অপরদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

(টিবি/এসপি/আগস্ট ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test