E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম

২০২৬ আগস্ট ৩১ ১৬:৪৩:৪১
কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই নতুন বাজার শাখা এর ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে শ্রমিক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে 'চেয়ার' প্রতীক নিয়ে ১৩৩ ভোট পেয়ে ঈমান আলী এবং সাধারণ সম্পাদক পদে 'হাতি' প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে মো. দিদারুল আলম বিজয়ী হয়েছেন।

কমিটির অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে 'বৈদ্যুতিক পাখা' প্রতীকে ১৬৩ ভোট পেয়ে মো. তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে 'হরিণ' প্রতীকে ১৩০ ভোট পেয়ে মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে 'গোলাপ ফুল' প্রতীকে ১৫০ ভোট পেয়ে মো. রাসেল ফকির, এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে 'আম' প্রতীকে ১২৮ ভোট পেয়ে মো. কবির হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া অর্থ সম্পাদক পদে 'তালা' প্রতীকে ১৩০ ভোট পেয়ে মো. আমির হোসেন, দপ্তর সম্পাদক পদে 'টিয়াপাখি' প্রতীকে ১৫৭ ভোট পেয়ে মো. আরিফ হোসেন, এবং প্রচার সম্পাদক পদে 'কলস' প্রতীকে ৯৫ ভোট পেয়ে মো. জামাল মিয়া জয়লাভ করেছেন। কার্যকরী সদস্য পদে 'প্রজাপতি' প্রতীক নিয়ে ১২৩ ভোট পেয়ে মো. বায়েজিদ অলি এবং 'মই' প্রতীক নিয়ে ১০৯ ভোট পেয়ে আলো বিকাশ চাকমা ধন্যা নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার মো. কামাল হাকিম ও সদস্য সচিব মাহামুদুর রহমানের পরিচালনায় সম্পূর্ণ সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। তাঁরা সাধারণ শ্রমিকদের অধিকার আদায় এবং কাপ্তাইয়ে অটো রিক্সা চালকদের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

(আরএম/এএস/আগস্ট ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test