ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দলীয় গ্রুপিং ও অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের রেলগেট এলাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এসব কমিটি ঘোষণা করেন।
নবঘোষিত ৩১ সদস্যের ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. জাহাঙ্গীর আলমকে। পাঁচজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. সাহাবুদ্দিন সেন্টু সরদারকে সদস্যসচিব করে কমিটিতে ২৪ জনকে সদস্য রাখা হয়েছে।
অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মো. ইসলাম হোসেন জুয়েলকে। সাতজনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আনোয়ার হোসেন জনিকে সদস্যসচিব করে ২২ জনকে সদস্য রাখা হয়েছে।
এর আগে গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান খন্দকার মাসুদ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয় জিয়াউল ইসলাম সন্টু সরদারকে এবং সদস্যসচিব করা হয় শরিফুল ইসলাম তুহিনকে। পৌর বিএনপির আহ্বায়ক করা হয় মাহবুবুর রহমান পলাশকে এবং সদস্যসচিব করা হয় ইমরুল কায়েস সুমনকে।
তৃণমূল বিএনপির নবগঠিত পৌর আহ্বায়ক মো. ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাত্র চারজনকে নিয়ে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেছিলেন। ওই কমিটি বাতিলের দাবিতে তাঁরা সাংগঠনিকভাবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করেন। এরপরও কমিটি বাতিল না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সাহাবুদ্দিন সেন্টু সরদার বলেন, রাতের বেলায় মাত্র চারজনকে নিয়ে কমিটি ঘোষণা করে দলের চেয়ারপারসন ও কেন্দ্রীয় নেতাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যাঁরা নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন, তাঁদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রাতের আঁধারে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। দীর্ঘ সময় পর গোপনে মাত্র চারজনকে নিয়ে দুটি কমিটি ঘোষণা করা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
জাকারিয়া পিন্টু জানান, আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এরপর আনুষ্ঠানিক কাউন্সিলের মাধ্যমে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।
তবে পাল্টা কমিটি ঘোষণার বিষয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, একাধিকবার দল থেকে বহিষ্কৃত এবং বর্তমানে বহিষ্কৃত ব্যক্তিদের কোনো কমিটিকে অবৈধ ঘোষণা করার এখতিয়ার নেই। তাঁদের নিজেদের কমিটি গঠন বা ঘোষণা করারও সাংগঠনিক অধিকার নেই।
তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পছন্দ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে তাঁর ঘোষিত কমিটি অনুমোদিত হয়েছে।
(এসকেকে/এসপি/আগস্ট ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘সরকারি মাল দরিয়ামে ঢাল, এটা দেখতে চাই না’
- কাপ্তাইয়ে নজরুল বর্ষ উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
- ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো
- কোটালীপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- আশেক মাহমুদ কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুল বার্সেদ
- চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার
- ফোবানা সম্মেলনে যোগ দিতে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন প্রবাসীমন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা
- সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
- কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম
- নড়াইলে মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুকসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম
- ‘সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই’
- ‘মক্কা প্যাক্ট নিয়ে সরকারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি’
- ‘হিটু শেখ নিজেই দায় স্বীকার করেছেন’
- চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান
- ‘স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ’
- ‘এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি’
- আছিয়া হত্যা মামলা, প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- হিমায়িত খাদ্য রপ্তানিতে ২ হাজার কোটি টাকার তহবিল
- সোনার দাম আরও কমলো
- ‘মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী’
- রাষ্ট্রপতিকে চীনে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ
- নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪
- মুক্তিবাহিনীর গেরিলা দল শিবপুর থানা আক্রমণ করে
- বঙ্গোপসাগরে দুই জেলে গ্রুপর মধ্যে সংঘর্ষ, আহত ৩
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- ‘বিএনপি আমলে আমরা অন্ধকার যুগে ছিলাম’
- কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
৩১ আগস্ট ২০২৬
- ‘সরকারি মাল দরিয়ামে ঢাল, এটা দেখতে চাই না’
- কাপ্তাইয়ে নজরুল বর্ষ উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন
- কোটালীপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- আশেক মাহমুদ কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুল বার্সেদ
- চলন্ত বনলতা এক্সপ্রেসে হেরোইনসহ যাত্রী গ্রেপ্তার
- ঈশ্বরদীতে বিএনপির পাল্টাপাল্টি আহ্বায়ক কমিটি ঘোষণা
- সাতক্ষীরায় ৮ দলীয় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
- কাপ্তাই অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন নতুন বাজার শাখার নেতৃত্বে ঈমান আলী ও দিদারুল আলম
- নড়াইলে মেহগনি বাগানে মিলল বিদেশি বন্দুকসহ অস্ত্রের বিভিন্ন সরঞ্জাম
-1.gif)








