E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

২০২৬ আগস্ট ৩১ ১৮:০৪:২৮
কাপ্তাইয়ে নজরুল বর্ষ উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

রিপন মারমা, রাঙামাটি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে কাপ্তাই উপজেলায় সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন এবং এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

উপজেলা সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারি, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যপ্রু মারমা এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সুর, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ও বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

(আরএম/এসপি/আগস্ট ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test