‘সরকারি মাল দরিয়ামে ঢাল, এটা দেখতে চাই না’
শাহ্ আলম শাহী, দিনাজপুর : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘সরকারি মাল দরিয়ামে ঢাল’ এটা আমরা দেখতে চাই না। সরকারি সম্পদ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করণে সরকার বদ্ধ পরিকর। ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে। এ কর্মসূচির মাধ্যমে কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
আজ সোমবার দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘এলাকাবাসীদের নিজ নিজ স্কুলের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। আপনাদের স্কুলের যেসব পুরোনো শিক্ষার্থী রয়েছেন, তাদেরও স্কুলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে স্কুলের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হবে এবং বিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে।’
ম্যানেজিং কমিটি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, 'ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয়। স্কুলের এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এই কমিটি গঠন করা হবে। এর মূল উদ্দেশ্য এলাকাবাসীকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করা। এলাকাবাসী স্কুলের সঙ্গে যুক্ত থাকলে বিদ্যালয়টি আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে।’
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান ও দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মিলিত হন।
(এসএস/এসপি/আগস্ট ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশের কৃষি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন
- সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন : আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত
- দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুরে এসআরবি-১৪'র বিশেষ প্রস্তুতি
- ‘জনগণের সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে পুলিশ’
- ‘তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ’
- ‘সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’
- ‘শিল্প তো শিল্পের পথে হাঁটবে, সে পথে যদি হোঁচট খাই, তাহলে আরো একটি কাজ বেড়ে গেল’
- কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৭
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- মাছ চুরি সন্দেহে মৎস্য চাষীকে পিটিয়ে হত্যা, ১০ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই
- কর্মস্থলে কর্মকর্তাদের নিরাপত্তা বাড়াতে ব্র্যাক ব্যাংকে অগ্নি নিরাপত্তা মহড়ার আয়োজন
- বাগেরহাটে পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- টাঙ্গাইলে ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দ্যুতি ছড়াচ্ছে
- অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব
- চাটমোহরে গাছ কাটতে গিয়ে নিচে পড়ে যুবকের মৃত্যু
- দুই বিসিএসে সুপারিশ, তবু ৪৫তম বিসিএসের গেজেটে নেই সুমী আক্তারের নাম
- প্রেমের টানে চীনের যুবক মাদারীপুরে, মুসলিম হয়ে বিয়ে করতে চান
- বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ
- পিটিয়ে হত্যা, পুলিশের অভিযান অব্যহত, গ্রেপ্তারদের ৫ দিন করে রিমাণ্ড আবেদন
- গোপালগঞ্জে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে যুবকের হাত বিচ্ছিন্ন
- পরিবেশ রক্ষার দায়িত্ব নেবে কে?
- মাদকবিরোধী অভিযানে মধ্যরাতে আটক মাদকসেবী, ৬ মাসের কারাদণ্ড
- শ্যামনগরে দুর্গা পূজা উপলক্ষে ১৫১ কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও বস্ত্র বিতরণ
- সাংবাদিক হত্যা: আর কত লাশের পর রাষ্ট্রের ঘুম ভাঙবে?
- গোপালগঞ্জে মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- ঝালকাঠিতে মাঠ দিবস পালন
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- পর্দা উঠলো কপ২৬ জলবায়ু সম্মেলনের
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- পাকসেনাদের বাডিসা ঘাট অবস্থানের ওপর আক্রমণ করা হয়
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
১৮ অক্টোবর ২০২৬
- সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন : আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত
- দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুরে এসআরবি-১৪'র বিশেষ প্রস্তুতি
-1.gif)








