E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

২০২৬ আগস্ট ৩১ ১৮:১৫:১০
ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অজয় চন্দ্র মোদক, গালাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হাসনাতকে শ্রবণ উপকরণ এবং একই স্কুলের মারিয়া আক্তারকে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ এসব উপকরণ ও নগদ অর্থ বিতরণ করেন। পিডিইপি-৪ এর অর্থায়নে এসব সহাযতা প্রদান করা হয়।

জাওয়াদ হাসনাত এর মাতা জান্নাতুল ফেরদৌস জানান, শ্রবণ উপকরণ পেয়ে আমরা অভিভাবকরা খুশি। এ উপকরণের মাধ্যমে আমাদের সন্তানেরা শ্রবণ শক্তি ফিরে পাবে এবং লেখাপড়ায় মনোযোগি হওয়ার পথ সুগম হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সব ধরণের প্রতিবন্ধকতা দূর করতে বদ্ধ পরিকর। শ্রবণ উপকরণ এবং নগদ অর্থ প্রদানের বিষয়টি তারই ধারাবাহিকতার একটি অংশ।

(এন/এসপি/আগস্ট ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test