E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা 

২০২৬ আগস্ট ৩১ ১৮:৫৮:৩৭
সুবর্ণচরে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়।

গোবিন্দ কান্তি দাস, উপপ্রশাসনিক কর্মকর্তা সঞ্চালনায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন।

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে জাতীয় কবিকে সাম্য, দ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার কবি হিসেবে উল্লেখ করে তার বিভিন্ন কালজয়ী সাহিত্যকর্মের উদ্ধৃতি দিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

এতে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জনাব ছেনমং রাখাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, জনাব বেলাল হোসেন সুমন সহ শিক্ষক প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুধীজনসহ অনেকে।

(এস/এসপি/আগস্ট ৩১, ২০২৬)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test