নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিন যুবক গ্রেফতার
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী কাপড় বাজারে ব্যবসায়িক বিরোধের জের ধরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা কে মারধরের ঘটনায় করা মামলায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১নং ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ১নং ওয়ার্ড ধুঞ্চি ২৮ কলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮নং ওয়ার্ড ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে হেলাল উদ্দিন (৩৮)।
এর আগে সোমবার দিবাগত রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোস্ট দিতে দেখা যায়। অনেকে ওই নারীকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার অনেকে ভোক্তার অভিযানে নারীকে মারধর বলে গুজব ছড়ান।
(একে/এএস/সেপ্টেম্বর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- খাওয়ার পরে হাঁটা জরুরি
- হামে শিশু মৃত্যু, ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
- ‘একজন শিল্পীকে অসম্মান করা সভ্যতার শিক্ষা নয়’
- ‘স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়া হবে’
- বিপ্লব বড়ুয়া ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ‘ইরান বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’
- নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিন যুবক গ্রেফতার
- নবম পে-স্কেলে বেতন বাড়ছে সর্বোচ্চ ১৪২ শতাংশ
- ‘দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি’
- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- ‘নতুন পে-স্কেলের সঙ্গে সাংবাদিকদের সুবিধাও দেখা হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ‘লংমার্চে বাধা দিলে সরকারের প্রতি জনঅনাস্থা বাড়বে’
- এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে হারাল বাংলাদেশ
- আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি
- নয়াদিল্লীতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশনের উদ্বোধন করা হয়
- ম্যাড স্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’
- শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ
- রাজারহাটে নজরুল বর্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ঠাকুরগাওয়ে চা বাগান ও পুরনো আমগাছ পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি
- নজরুল বর্ষ উপলক্ষ্যে মহম্মদপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
- সুবর্ণচরে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা
- সালথায় নজরুল বর্ষের উদ্বোধন
- কাপ্তাইয়ে টেকাব প্রকল্পের ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন
- ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষের উদ্বোধন
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- সিরাজগঞ্জে বাসচাপায় তিন কলেজছাত্র নিহত
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
- গাইবান্ধায় রাষ্ট্র সংস্কারে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- প্লাস্টিক দূষণ প্রতিরোধে নীলফামারীতে সচেতনতামূলক মানববন্ধন
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- যুবলীগ নেতা হত্যা, লক্ষ্মীপুরে ৫ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১৪
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জীবন তো বহমান স্রোত
- হামে শিশু মৃত্যু, ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
-1.gif)








