E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘স্বাধীনতার ঘোষক নিয়েও বারবার বিতর্ক সৃষ্টি করা হয়েছে’

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৮:০১:৫৪
‘স্বাধীনতার ঘোষক নিয়েও বারবার বিতর্ক সৃষ্টি করা হয়েছে’

‎ইউসুফ হোসাইন, লালপুর : বিএনপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠস্বরই সারা বাংলাদেশের মানুষ শুনেছিল, ‘উই রিভোল্ট’। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বারবার বাংলাদেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। স্বাধীনতার ঘোষক নিয়েও বারবার বিতর্ক সৃষ্টি করা হয়েছে। কিন্তু সত্য এটাই, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠস্বরই সারা বাংলাদেশের মানুষ শুনেছিল—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘উই রিভোল্ট’।’

তিনি বলেন, ‘১৯৯০ সালে গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আবার নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। আবার যখন সারা বাংলাদেশ মাফিয়াতন্ত্রে ছেয়ে গিয়েছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তছনছ করা হয়েছিল এবং একটি মেরুদণ্ডহীন বাংলাদেশ গড়ার নানা পাঁয়তারা করা হয়েছিল, তখনও বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, ২ নাম্বার ইশ্বারদি ইউনিয়নের যুবদলের যুগ্নু আহবায়ক মোহাম্মদ সোহাগ আলী প্রামানিক। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎(ইউএইচ/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test