E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৮:৫২:১৫
কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ১ হাজার ৫৫০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর।

আজ বুধবার কাশিয়ানী উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুকরা ইউনিয়নের ছোট বাহিরবাগ বিল থেকে ২০ টি এবং নিজামকান্দি ইউনিয়নের ফলসি বিল থেকে ৪২ টি চায়না দূয়ারী জাল জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত ৬২ টি চায়না দূয়ারী জালের আয়তন প্রায় ১ হাজার ৫৫০ মিটার। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলামের নির্দেশে দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দূয়ারীর বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে। তিনি সচেতন মহলকে চায়না দূয়ারীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test