পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে তাকে মারধর ও লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তে মাঠে নেমেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ তার সফরসঙ্গী ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা রাজবাড়ী কাপড় বাজার পরিদর্শন করেন। এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি "আস্থা পোশাক শিল্প" দেকান পরিদর্শন করেন এবং কাপড় বাজারের ব্যবসায়ি ও গণমাধ্যমকর্মীদের সাথ কথা বলেন।
জানা গেছে, সম্প্রতি রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় "আস্থা পোশাল শিল্প" দোকানের মালিক নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতে প্রকাশ্যে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওঠে। ঘটনার সময় সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতির বিষয়টি ভিডিওতে দেখা যায়। পরে ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনার পর নারী উদ্যোক্তার পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রকাশ্য স্থানে তাকে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ঘটনার প্রকৃত কারণ, মারধরের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনাস্থলে পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তদন্ত করছেন বলে জানা গেছে।
এদিকে রাজবাড়ী শহরের প্রধান কাপড় বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেঞ্জ পুলিশ। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকীকে সভাপতি ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার(অপারেশন) শাকিলা সোলতানা ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হককে সদস্য করা হয়েছে।
ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে গত ৩১ আগস্ট তারিখে জারি করা অফিস আদেশ নং-১৩৯-এ বলা হয়, গত ২৯ আগস্ট রাজবাড়ী জেলা শহরের প্রধান কাপড় বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে একজন নারীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
অফিস আদেশে ঘটনার সরেজমিনে বিস্তারিত অনুসন্ধান করে দায়-দায়িত্ব নিরূপণ, দায়ীদের চিহ্নিতকরণ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা ঘটনাস্থলের ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত চিত্র ও দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে।
এ বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সায়ফুজ্জামান ফারুকী বলেন, সম্প্রতি রাজবাড়ী বাজারে নারী উদ্যোক্তা ও ব্যবসায়িদের মধ্যকার বিরোধের জেরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
তিনি আরও বলেন, যে ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কি, কেন ঘটনাটা ঘটলো, এর অতীত ইতিহাস কি, কোন প্রেক্ষিতে ঘটনাটা ঘটলো, এসব বিশ্লেষণ করতেই আমরা তদন্ত করতে এসেছি।ইতিমধ্যেই এ ঘটনায় একটি মামলা হয়েছে, তিন জন গ্রেপ্তার করা হয়েছিলো।
এখানে যারা পুলিশ সদস্য ছিল তাদের বক্তব্য রেকর্ড করেছি, নিরপেক্ষ কিছু ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করেছি, ব্যবসায়িদের বক্তব্য রেকর্ড করেছি। এরপর আমার একটি প্রতিবেদন রেঞ্জ ডিআইজির কাছে দাখিল করবো। এছাড়াও ব্যবসায়িক পরিবেশ কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে ব্যবসায়িদের কোন পরামর্শ থাকলে আমরা সেটা প্রতিবেদনে দেব।আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করব।
তিনি আরও বলেন, যেসব আইডি থেকে গুজব ছড়ানো হয়েছে বা অনাকাঙ্ক্ষিত ভিডিও ছড়ানো হয়েছে সেগুলোর বিষয়ে আমরা প্রতিবেদনে পরামর্শ দেবো এবং এই আইডি গুলোর বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিট যেন ব্যবস্থা নেই সেটা উল্লেখ করবো।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
(একে/এএস/সেপ্টেম্বর ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চালক-শ্রমিকের নিরাপত্তা দাবি
- ফরিদপুরে বিরোধপূর্ণ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ ও হত্যার হুমকির অভিযোগ
- রামায়ন ও কবি গানে মানুষের হৃদয়ে জয় করেছে মৃনাল সরকার
- বিভাগীয় কমিশনারের ফুলপুর পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন
- প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
- ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে ডিএমপির নির্দেশনা
- আদালতে হাজির হয়েও জামিন পাননি নায়ক রিয়াজ
- বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
- নবগঙ্গায় নৌকাডুবি, তিন দিন পর মিললো জেলের মরদেহ
- পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
- ইরানকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে রাশিয়া
- ‘আমার মানহানির জন্য দুদক কি দুঃখপ্রকাশ করবে’
- দেশে ফিরেছেন মির্জা আব্বাস
- ২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- ‘ছেলেদের সাত খুন মাফ, মেয়েদের এক ভুলেই সর্বনাশ’
- বাড়লো সোনা-রুপার দাম
- চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে ফার্নান্দেজ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে
- ‘গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
- ১১ জন রাজাকার রাইফেল ও গুলিসহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে
- কাপ্তাইয়ে পৃথক অভিযানে ২০ লিটার চোলাই মদসহ আটক ২
- বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- বরগুনায় তীব্র তাপপ্রবাহে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ
- কলাপাড়ায় ১৯ টি বিদ্যালয়ের কন্যা শিশুদের ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ
- ব্যাটারদের নিজেদেরও একটা প্ল্যান রাখার পরামর্শ বাশারের
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোরকে হত্যার চেষ্টা ফরিদপুরে
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- জীবন তো বহমান স্রোত
- ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- আদালতে হাজির হয়েও জামিন পাননি নায়ক রিয়াজ
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
০৩ সেপ্টেম্বর ২০২৬
- সুবর্ণচরে পূর্বচরবাটা ইউনিয়নে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
- জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, চালক-শ্রমিকের নিরাপত্তা দাবি
- ফরিদপুরে বিরোধপূর্ণ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগ ও হত্যার হুমকির অভিযোগ
- রামায়ন ও কবি গানে মানুষের হৃদয়ে জয় করেছে মৃনাল সরকার
- বিভাগীয় কমিশনারের ফুলপুর পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন
- ঈশ্বরদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- নবগঙ্গায় নৌকাডুবি, তিন দিন পর মিললো জেলের মরদেহ
- পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
-1.gif)








