তিস্তায় তীব্র ভাঙন
‘দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল, ছাওয়া-পোয়া নিয়া কোনঠে গিয়া দাড়াম’
পিএম সৈকত, কুড়িগ্রাম : ‘দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল। এল্যা কোনঠে গিয়া দাড়াম ছাওয়া-পোয়া নিয়া’-হাউমাউ করে কাঁদতে কাঁদতে এভাবেই বিলাপ করছিলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম (৪৮)। কয়েক মিনিটের ব্যবধানে তিস্তা নদীর তীব্র ভাঙনে বসতভিটা হারিয়ে এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
সাইদুল ইসলাম আরও বলেন, ‘গরু-ছাগল নিয়া মহাবিপদে আছি। কোনঠে গিয়া রাখমো, তা আল্লাহই জানে। চোখের সামনে নিজের বাড়িঘর নদীত চলি গেল। এখন ছাওয়া-পোয়া নিয়া কই থাকমো, কী খামো-কিছুই বুঝতেছি না।’
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি গ্রামের তিস্তা নদীতীরবর্তী এলাকায় হঠাৎ করেই তীব্র ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কিছু বুঝে ওঠার আগেই সাইদুল ইসলামের বসতভিটার একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে তার বসতঘরসহ প্রয়োজনীয় স্থাপনা ও ব্যবহার্য সামগ্রী নদীতে চলে যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, দুলাল মিয়া ও আকবর আলীসহ কয়েকজন জানান, বিকেলের দিকে নদীর তীরে হঠাৎ ভাঙন দেখা দেয়। প্রথমে ভাঙন তুলনামূলক কম থাকলেও অল্প সময়ের মধ্যেই নদীর স্রোতের টানে তীরের মাটি ধসে পড়তে শুরু করে। একপর্যায়ে সাইদুল ইসলামের বসতভিটা ভাঙনের কবলে পড়ে। স্থানীয়রা চোখের সামনে তার বাড়িঘর নদীতে বিলীন হতে দেখেন।
তারা বলেন, তিস্তা নদীর স্রোত বর্তমানে খুবই প্রবল। ভাঙন শুরু হওয়ার পরপরই স্থানীয়রা নিজেদের মতো করে বাড়িঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ভাঙনের গতি এত দ্রুত ছিল যে, অনেক কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় নদীতীরবর্তী অন্যান্য পরিবারগুলোর মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পাউবোর এসডিও (সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার) মাহমুদুল হাসান দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এ সময় তিনি ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কাজ শুরুর আশ্বাস দেন। তবে স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রামহরি গ্রামের আরও বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, রামহরি গ্রামের নদীতীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই তিস্তা নদীর ভাঙন নিয়ে আতঙ্ক রয়েছে। হঠাৎ করে নতুন করে ভাঙন শুরু হওয়ায় নদীর কাছাকাছি বসবাসকারী পরিবারগুলো তাদের ঘরবাড়ি ও সম্পদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বিশেষ করে গবাদিপশু রাখার জায়গা ও বসতভিটা হারানোর আশঙ্কায় অনেক পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘হঠাৎ ভাঙন দেখা দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত ভাঙনরোধ করা সম্ভব হবে বলে আশা করছি।’
(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
- শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
- আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স্কুলছাত্র নিহত
- ভেজাল খাবারই বড় বিপদ
- বাবা জমিদাতা, ছেলে প্রধান শিক্ষক
- ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক
- ‘দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল, ছাওয়া-পোয়া নিয়া কোনঠে গিয়া দাড়াম’
- সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- জীবন তো বহমান স্রোত
- পুরোনো পিয়াস
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
০৪ সেপ্টেম্বর ২০২৬
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
- শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স্কুলছাত্র নিহত
- বাবা জমিদাতা, ছেলে প্রধান শিক্ষক
- ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক
- ‘দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল, ছাওয়া-পোয়া নিয়া কোনঠে গিয়া দাড়াম’
- সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও
-1.gif)