দু’জনের নামে বরাদ্দ স্কুলের জমি
বাবা জমিদাতা, ছেলে প্রধান শিক্ষক
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে অভিনব কায়দায় একই দাগের জমি জাল দলিলের মাধ্যমে ব্যক্তি ও বিদ্যালয়ের নামে বরাদ্দ দেয়ার অভিযোগ উঠেছে। এতে করে অনিশ্চিয়তায় পরেছে বিদ্যালয়টির জমি ও সরকারি সম্পদের ভবিষ্যত! জমিদাদা গোপনে ছেলের নামে জমির দলিল করার পরও সেই জমির একাংশ পরবর্তীতে আবার বিদ্যালয়ের নামে দানপত্র দলিল করে দিলে জটিলতা সৃষ্টি হয়। বিষয়টি এতদিন গোপন থাকলেও প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর প্রতারণামূলক অনৈতিক এই ঘটনাটি সকলের নজরে আসে। এদিকে উপজেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি জমির দলিলসমূহের বৈধতা ও স্বত্বের বিষয়ে জটিলতা সমাধানে জমি উদ্ধার ও সরকারি সম্পদ রক্ষায় আইনের আশ্রয় নেয়ার সুপারিশ করেছেন।
সরজমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির চারদিকে বাউন্ডারি দিয়ে একতলা পাকা ভবন নির্মাণ করা হয়েছে। ৩৩শতক জমির উপর দাঁড়িয়ে থাকা বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই স্কুলটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে জমির মালিক মৃত: আব্দুর রহিম, তার ০.৮৬ শতক জমির মধ্যে প্রথম দফায় স্কুলের নামে ৩৩শতক জমি এবং দ্বিতীয় দফায় ২৩শতক জমিসহ মোট ৫৬শতক জমি মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর বরাবর দানপত্র দলিল করে দেন। এ সময়টিতে জমিদাতার ছেলে আবু বক্কর সিদ্দিক স্কুলটিতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০০-২০০১ অর্থবছরে ৫৬শতক জমির মধ্যে প্রধান শিক্ষক কৌশলে ৩৩শতক জমির মধ্যে একতলা ভবন ও বাউন্ডারির বরাদ্দ চাইলে সেভাবেই কার্যটি সম্পাদন হয়। ফলে স্কুলের বাউন্ডারির বাইরে ২৩শতক জমি এখন প্রধান শিক্ষক ভোগদখল করছেন।
পরবর্তীতে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক অবসরে যাওয়ার পর জানা যায়, তার পিতা মৃত: আব্দুর রহিম যে ০.৮৬ শতক জমির মধ্যে ৫৬শতক জমি স্কুলের নামে দলিল করে দিয়েছিলেন, সেই একই জমিটি স্কুলের নামে দলিল করে দেওয়ার পূর্বেই তার সন্তান ও সাবেক প্রধান শিক্ষক আবু বক্করের নামে দলিল করে দেয়া ছিল। বিষয়টি বাবা ও ছেলে অবগত থাকলেও এতদিন সেটা প্রকাশ করা হয়নি। তার অবসরে যাওয়ার পর বিষয়টি ফাঁস করা হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। একই জমি অনৈতিকভাবে দুজনের নামে দলিল করার ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।
এছাড়ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের নামে বিদ্যালয়ের সম্পদ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে।
অভিযোগকারী দক্ষিণ দলদলিয়া খামার মাগুড়া গ্রামের আতিকুর রহমান মন্টু ফকির বলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার সময় বিদ্যালয়ের সম্পদ তছরুপ করেন। তিনি বিদ্যালয়ের একটি স্টিলের আলমারী, একটি লাপটপ, একটি বড় নলকূপ, একটি পানির ট্যাঙ্ক, একটি মটর পাম্প, একটি সাউন্ড বক্স, ক্ষুদে শিক্ষার্থীদের ড্রেস, শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ এবং স্কুলের টিনের চালাটি আত্মসাৎ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ, ন, ম বজলুর রশীদ জুয়েল বলেন, আমি দায়িত্ব নেওয়ার সময় যে উপকরণ ও সম্পদ পেয়েছি সেটাই তদন্ত কমিটি ও উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি।
এছাড়াও জমি সংক্রান্ত বিষয়ে তিনি জানান, স্কুলের নামে দু’দফায় যে ৫৬ শতক জমি দলিল করে দেয়া হয়েছে, সেখানে তথ্য গোপন করা হয়েছে। জমিদাতা প্রথমে জমিটি তার পূত্র ও সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের নামে দলিল করে দেন। পরবর্তীতে ছেলের নামে লিখে দেয়া জমি স্কুলের নামে লিখে দেন। বিষয়টি পিতা ও পূত্র জেনেশুনেই করেছেন মর্মে প্রতিয়মান হয়। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষের তদন্তাধীন রয়েছে।
কল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল বাতেন শাহ ফকির বলেন, তৎকালিন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের কাছে ২৫হাজার টাকা প্রদান সাপেক্ষে ৫৬শতক জমি স্কুলের নামে লিখে দেয়া হয় বলে এই শিক্ষক তদন্ত কমিটির কাছে লিখিত বক্তব্য প্রদান করেন।
বিষয়টি নিয়ে সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক সাংবাদিক পরিচয় পেয়ে কথা বলতে না চাইলেও তিনি জানান, আমার নিজ দলিলমুলে জমিটি রয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান সহকারি কমিশনার (ভূমি)র সাথে কথা হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান উলিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, রেকর্ড মূলে জমিটি সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের নামে রয়েছে। তবে ভোগদখলে রয়েছে কল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে। জমিদাতা প্রতারণা করে জমিটি স্কুলের নামে দানপত্র দলিল করে দিয়েছেন। আমরা সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সাথে কথা বলেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের কাছে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। উনি বিদ্যালয়ের জমি বিদ্যালয়ের নামে দিতে গড়িমশি করলে জমি উদ্ধারে আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
- শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
- আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স্কুলছাত্র নিহত
- ভেজাল খাবারই বড় বিপদ
- বাবা জমিদাতা, ছেলে প্রধান শিক্ষক
- ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক
- ‘দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল, ছাওয়া-পোয়া নিয়া কোনঠে গিয়া দাড়াম’
- সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
- কলাপাড়ায় প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষার দাবিতে নদীতে পুস্পার্ঘ অর্পণ
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- জীবন তো বহমান স্রোত
- পুরোনো পিয়াস
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
০৪ সেপ্টেম্বর ২০২৬
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
- শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, স্কুলছাত্র নিহত
- বাবা জমিদাতা, ছেলে প্রধান শিক্ষক
- ঈশ্বরদী বাইপাসে ট্রেনে ওঠার সময় স্বর্ণের চেইন ছিনতাই, চার নারী আটক
- ‘দেখতে দেখতে মোর বাড়ি-ভিটা নদীত চলি গেল, ছাওয়া-পোয়া নিয়া কোনঠে গিয়া দাড়াম’
- সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও
-1.gif)