E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৭:৪৪:০২
ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে মহাবতার শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশ, জাতি ও বিশ্ব মানবের মঙ্গল কামনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী প্রাঙ্গণে আলোচনা সভা শেষে শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহেড়ীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলক ঘোষ ছোটনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

(এন/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test