E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন  

২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৮:২৬:৪০
কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন  

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা শাখার উদোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে দিন ব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও কাপাসিয়া বাজার খেয়াঘাটে নদীতে মাছের পোনা অবমুক্ত করেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক
তত্বাবধানে ওই সময় দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা
উপজেলার বিবিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সাবেক
আহ্বায়ক আব্দুল করিম বেপারী, বিএনপি নেতা এম এ হাসেম চৌধুরী, কাপাসিয়া বাজার সমিতির আহবায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, বিএনপি নেতা আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সহকারী এটুর্ণী জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ প্রমুখ।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test