E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে নানা আয়োজন শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত

২০২৬ সেপ্টেম্বর ০৫ ০০:৪৯:৪৭
মাদারীপুরে নানা আয়োজন শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুর এ মাদারীপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে, ৪ সেপ্টেম্বর শুক্রবার, নুতন শহর কালিবাড়ী মন্দিরে দিন ব্যাপী নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্ব  ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম আবির্ভাব তিথি উপলক্ষে শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের মধ্যে ছিল ভগবান শ্রীকৃষ্ণের পূজা, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ।

অনুষ্ঠানের সভাপতি ,সাবেক জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট যোগেশ চন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে ও মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সঞ্চালনায় ও মাদারীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার পোদ্দার ও সাধারণ সম্পাদক , সজল রায় সনাতন এর সার্বিক সহযোগিতায়, বিকাল ৩:০০ টায় অনুষ্ঠানটি উদ্ভোবোধন করেন ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য, আনিসুর রহমান খোকন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ফারিহা রফিক ভাবনা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিভিল সার্জন, গোলাম সারওয়ার, অবসরপ্রাপ্ত মাদারীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, হিতেন চন্দ্র মন্ডল, মাদারীপুর সরকারী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদানন্দ হালদার মনতোষ মন্ডল, ইসকনের প্রভূ প্রবেশ দাস , মাদারীপুর জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যডভোকেট বিমল বাড়ৈ, মাদারীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার পোদ্দার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর- দুরা্দান্তথেকে আগত ভক্ত বৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

আলোচনার শেষে জন্মাষ্টমীর শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরিশেষে দূরান্ত থেকে আগত ভক্ত বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

(বিকেডি/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)


পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test