E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই বাংলাদেশী’

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৩:৫১:২৯
‘এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই বাংলাদেশী’

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই বাংলাদেশী।বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের মাটিতে কারো পক্ষেই ধর্মীয় বিভাজন সৃষ্টির সুযোগ নেই। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। দেশের সকল মানুষ সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমিও আমার জীবনের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখবো। 

শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির কমিটি আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, সনাতন ধর্মানুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।দুষ্টের দমন ও সৃষ্টির পালনে শ্রীকৃষ্ণ এ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই আমরা প্রতি বছর শ্রীকৃষ্ণের এই জন্মদিন জন্মাষ্টমী পালন করে থাকি।

উপস্থিত সনাতলীদের উদ্দেশ্যে এস এম জিলানী বলেন,আমি নির্বাচনের আগে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, নির্বাচিত হতে পারলে আমি আপনাদের সেবায় কাজ করবো। আমি পবিত্র সংসদে গিয়ে আপনাদের কথা বলবো।আমি নির্বাচিত হয়ে সংসদে গিয়ে আপনাদের কথা বলেছি।পবিত্র সংসদে দাঁড়িয়ে আপনাদের নিরাপত্তার জন্য সরকারের সহযোগিতা চেয়েছি। খুব শীঘ্রই আমি এই কোটালীপাড়ায় একটি মডেল মন্দির নির্মাণের কাজ শুরু করবো। আমাকে আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন নির্বাচনের আগে আপনাদেরকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।
প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠিত জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন,প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপি সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদসহ বিপুল সংখ্যক রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test