E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:০২:১৫
সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত এলাকায় মোটরবাইকে তল্লাশি চালিয়ে ৪৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির সদস্যরা। এ সময় মাদক চোরাচালনের সঙ্গে জড়িত থাকায় মোটরবাইকের চালক মঞ্জিল হোসেনকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুরে বালিয়ামারী এলাকায় ১০৭২ সীমান্ত পিলারের কাছে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করে বিজিবির বালিয়ামারী বিওপির সদস্যরা। একই সঙ্গে মোটরবাইকটিকে জব্দ করা হয়।

আটককৃত মঞ্জিল হোসেন (৪৬) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার দক্ষিণ আলগারচর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

এ বিষয়ে ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ৪৭০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test