E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা 

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৮:২০:০৮
গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৭ তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার শহরের বড়বাজারে পৌর সুপার মার্কেটের সম্মুখে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতাল।

এ কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডাইরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম।

এ সময় গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের চিকিৎসক ডা. শাহিনুর মলি, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম, ল্যাব টেকনোলজিস্ট জয়ন্ত বিশ্বাস সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম জানান, মানুষকে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন করতে প্রতিবছর আমাদের হাসপাতালে পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ডাক্তার ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়। আমরা ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি এ রোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করছি। এ ক্যাম্প থেকে অন্তত ৬শ মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test