E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রতিবাদে মানববন্ধন

সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৮:২৮:৪৭
সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মোঃ সোহাগ চৌধুরী নামে এক আসামির মৃত্যুর ঘটনায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। 

আজ রবিবার সকালে নবীর বাজার এলাকায় সোহাগের জানাজা শেষে বাড়ির সামনে মানববন্ধন করে একি তার মা ও ভাই সহ স্বজনদের অভিযোগ, তাদের শত্রু পক্ষের লোকজন পুলিশের সঙ্গে যোগসাজশ করে পূর্বপরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করেছে।

মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, মোহাম্মদপুরের যুবদল নেতা দিদারের ইন্ধনে লিটন, জাফর সোহাগসহ অজ্ঞাত কযেকজন পরিকল্পিত ভাবে হত্যা করে লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী।

এ ঘটনায় লাশের ময়নাতদন্তের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।

চরজব্বর থানার ওসি রফিকুল হাসান বলেন, সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য গেলে পুলিশ বাদী পক্ষের সাথে কথা বলা অবস্থায় সোহাগ দূর থেকে দেখে দৌড়ে পালাতে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়৷

(এস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test