রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
ঈশ্বরদী প্রতিনিধি : বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিইউএসটি) কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিজিং বর্ডার্স: বাংলাদেশ ও রাশিয়ার পারমাণবিক শক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সাংস্কৃতিক চা আড্ডা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও পারমাণবিক তথ্যকেন্দ্র, ঈশ্বরদী'র যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাশিয়া থেকে আগত ২০ জন শিক্ষার্থী এবং পিইউএসটির বাংলাদেশি শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আশিক হায়দার ও মো. আহসান হাবিব।
আজ রবিবার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে সঞ্চালকরা অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং জেএসসি অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের বাংলাদেশ শাখার মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আনাস্তাসিয়া বাজেনোভা। সভাপতিত্ব করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তাঁরা আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এরপর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত ভাষা বিনিময় পর্ব। এতে বাংলাদেশি ও রুশ শিক্ষার্থীরা একে অপরের ভাষার বিভিন্ন শব্দ ও বাক্য শেখার পাশাপাশি নিজেদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন। এতে দ্রুত একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়।
পরবর্তী আলোচনা পর্বে বাংলাদেশ ও রাশিয়ার শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। আলোচনায় বিজ্ঞান, প্রযুক্তি এবং বিশেষ করে পারমাণবিক শক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সম্ভাবনাও উঠে আসে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চা চক্রের আড্ডা। এ সময় দুই দেশের শিক্ষার্থীরা নিজেদের সংস্কৃতি, দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতা নিয়ে সরাসরি মতবিনিময় করেন। আনুষ্ঠানিক আলোচনার বাইরে এ আড্ডা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে।
পরে রুশ শিক্ষার্থীরা পিইউএসটির ক্যাম্পাস পরিদর্শন করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি শিক্ষা ও ক্যাম্পাস জীবন সম্পর্কে ধারণা লাভ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি, রুশ ও বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় আলোকচিত্র গ্রহণের মাধ্যমে এ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে আন্তর্জাতিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও পারমাণবিক শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুই দেশের তরুণদের সরাসরি যোগাযোগ ভবিষ্যতে নতুন সহযোগিতার পথ তৈরি করতে পারে।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- খালি রিকশার চাকার নিচে বিদ্যুৎ
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- সুবর্ণচরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা নাহিদ উদ্দিন
- নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনী পালং থানার রাজগঞ্জের কাছে নদীর পাড়ে এ্যামবুশ পাতে
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
০৬ সেপ্টেম্বর ২০২৬
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- সুবর্ণচরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা নাহিদ উদ্দিন
- নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবি’র অভিযানে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানা জব্দ
- বনলতা এক্সপ্রেসে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
-1.gif)








