E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৮:৪০:৪৭
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্জাক গাজী (৫৮) নামে এক মুরগী খামারির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালের দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামে তার নিজস্ব মুরগীর খামারে এ ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক গাজী উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের মৃত আরশাদ আলী গাজী ছেলে।

মৃতের স্বজনরা জানান, রবিবার সকাল ৯টার দিকে রাজ্জাক গাজী তার মুরগীর খামারের ওপরে ঝুলে থাকা বিদ্যুৎ এর তার সরিয়ে দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ ডাক্তার শাকির হোসেন জানান, হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test