E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৯:০৭:১১
সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদ (জিওপি) উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম।

গণঅধিকার পরিষদ সোনাতলা উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ শওকত কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান পলাশ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এস.এম. মিনহাজুল ইসলাম মুন্না, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান সাগর, বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল আলম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ সুমন খান।

সভায় বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ সোনাতলা উপজেলা শাখার নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি গণঅধিকার পরিষদ (জিওপি) সোনাতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test