বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় আলোচিত একই পরিবারের দুই নারীসহ তিনজন খুনের রহস্য এক মাস পর পুলিশ উদঘাটন করেছে। এক মাস পর নিহতের মোবাইলের সূত্র ধরেই হত্যার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনভর কচুয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইলফোন ও একটি চার্জার উদ্ধার করা হয়। এক নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক জানতে পারায় একই পরিবারের তিনজনকে আসামীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে পুলিশ দাবি করেছে। আজ রবিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃক আসামীরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের সুলতান শেখের ছেলে আসাদুল শেখ (৪১) এবং বারিক হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার ওরফে বাবু (৩৮)। আসামীরা প্রতিবেশি ও সম্পর্কে একে অপরের আত্মীয়।
গত ৪ আগষ্ট জেলার কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের নিজ ঘর থেকে স্ত্রী মনিরা বেগম মনি (৬০), ছেলে আহাদ আলী হাওলাদার (২৫) ও শ্বাশুড়ি রাশিদা বেগমের (৯৩) মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনার পরদিন কচুয়া থানায় নিহত মনিরা বেগমের বড় ছেলে ফয়সাল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে এই হত্যা মামলা দায়ের করেন।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, গত ২ আগষ্ট রাতে কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামে একই পরিবারের তিনজনকে খুনের একটি ঘটনা সংঘটিত হয়। এর দুইদিন পর ৪ আগষ্ট তাদের মরদেহ পুলিশ উদ্ধার করে। এরা সম্পর্কে মা ছেলে ও নানী। এরপর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করে দেখতে পাই নিহত মনিরা বেগমের ব্যবহ্নত মোবাইলফোনটি কেউ ব্যবহার করছে। ওই সূত্রধরে পুলিশ কাজ অব্যাহত রাখে প্রথমে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। এরপর আসাদুল শেখ ও আরিফ হাওলাদার ওরফে বাবু নামে দুইজনকে সন্দেহভাজনের তালিকায় নিয়ে আসি। শনিবার তাদের মধ্যে আরিফ হাওলাদার ওরফে বাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। পরে তার দেয়া তথ্য অনুযায়ি অন্য আরেক সন্দেহভাজন আসাদুলের বাড়ি থেকে নিহত আহাদের ব্যবহ্নত মোবাইলফোনটি উদ্ধার করে তাদের জেলা ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ, আসাদুল ও বাবু তিনজনে মিলে পরিকল্পনা করে এই হত্যাকান্ড সংগঠিত করার কথা স্বীকার করেছে। আসামী জাহিদ হাতুড়ি দিেেয়আঘাত করে প্রথমে আহাদকে, পরে মা মনিরা বেগম ও নানী রাশিদা বেগমকে গলায় রশি পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এই তিনটি হত্যাকান্ড ঘটাতে বাবু ও আসাদুল জাহিদকে সহযোগিতা করে। হত্যার পর আসামীরা ওই বাড়ি থেকে তিন থেকে চারটি মোবাইলফোন নিয়ে যায়। তিনতিনটি হত্যাকান্ডের ঘটনা বর্ণনা করে পুলিশের কাছে আসাদুল ও বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার আরও বলেন, নিহত আহাদের পরিবারের এক নারী সদস্যের সাথে আসামী জাহিদের পরকীয় সম্পর্ক ছিল। সেই সম্পর্ক নিহত আহাদের মা মনিরার সাথে আসামী জাহিদের বাকবিতন্ডা হয়। জাহিদের স্ত্রী এই ঘটনা জানতে পারলে এই নিয়ে তাদের সংসারে অশান্তি শুরু হয়। ঢাকায় কর্মরত ওই নারীর সাথে জাহিদের বিভিন্ন সময়ে মোবাইলফোনে কথা বলা ও নানা ধরনের টেক্সট ম্যাসেজ জাহিদের স্ত্রী তা পেয়ে যান। এনিয়ে তাদের স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ চরমে পৌছায়। এতে নিহত আহাদের পরিবারের সাথে সম্পর্কের অবনতি হওয়ায় আসামী জাহিদ এক ক্ষুব্দ হয়ে আসাদুল ও বাবুকে নিয়ে আহাদের পরিবারের তিনজনকে খুন করে।
(এস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার আবাদেরহাটে জমি দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- খালি রিকশার চাকার নিচে বিদ্যুৎ
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- সুবর্ণচরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা নাহিদ উদ্দিন
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনী পালং থানার রাজগঞ্জের কাছে নদীর পাড়ে এ্যামবুশ পাতে
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
০৬ সেপ্টেম্বর ২০২৬
- সাতক্ষীরার আবাদেরহাটে জমি দখল-পাল্টা দখলের প্রতিযোগিতা
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- সুবর্ণচরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা নাহিদ উদ্দিন
- নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- কাপ্তাইয়ে বিজিবি’র অভিযানে দেশীয় মদ তৈরির অবৈধ কারখানা জব্দ
- বনলতা এক্সপ্রেসে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
-1.gif)








