বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
পিএম সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘সবুজ স্বপ্ন, সবুজ আশা-বৃক্ষ হোক ভালোবাসা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে তালবীজ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় তিনি উপজেলা পরিষদের রাস্তার ধারে তালবীজ রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্দ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস, এম, শওকত আলম, ‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান (মন্ডল তারা), উপদেষ্টা ও সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, সদস্য হিরন, অন্তর, রনি, জিছান, রাকিবুল হাসান মোন্নাফ ও শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
সংগঠন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় মোট ৯০টি তালবীজ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে এসব বীজ থেকে তালগাছ বেড়ে উঠলে একদিকে যেমন এলাকার সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ভূমিকা রাখবে। পাশাপাশি তালগাছসহ বিভিন্ন দেশীয় বৃক্ষ রোপণের মাধ্যমে বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান (মন্ডল তারা) জানান, জলবায়ু পরিবর্তন, পরিবেশের ভারসাম্যহীনতা ও বৃক্ষনিধনের কারণে প্রকৃতি ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতজনিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে। তাই পরিবেশ রক্ষার পাশাপাশি বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে স্থানীয় পর্যায়ে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
‘সবুজ পৃথিবী যুব ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে রাস্তার ধারে, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ির আঙিনা ও পতিত জমিসহ উপযুক্ত স্থানে তাল, নিম, বট, পাকুড়সহ দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের আহ্বান জানানো হয়। সংগঠনটির দাবি, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও তাদের কর্মসূচির অন্যতম লক্ষ্য।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- প্রতিমা বিসর্জন ইছামতি নদীতে, হলো না দুই বাংলার মিলনমেলা
- শ্রীপুরে ভয়াবহ আগুনে পুড়ল মসজিদসহ বহু স্থাপনা
- গাজীপুরে গ্যাস বিস্ফোরণে ফুলপুরের একই পরিবারের তিনজন নিহত
- নিউইয়র্কে দুর্গাপূজা
- জনগণ কি শুধু নির্বাচনের সময়ই গুরুত্বপূর্ণ
- সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা
- ইরানের সঙ্গে আলোচনা বন্ধ, তবে শিগগিরই কিছু ঘটবে
- অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
- ‘পদত্যাগ করে ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করেছি’
- ‘বার্সাকে দেখিয়ে দিলাম আমরাই এখন বিশ্বের সেরা’
- সোনার দাম কমলো, আজ থেকেই কার্যকর
- মহম্মদপুরে ১২৮ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ‘১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই’
- ‘সাইবার সুরক্ষা আইন সংশোধনে কাজ চলছে’
- ‘দেশের ইতিহাসে এবারই প্রথম এত সুন্দর পূজা উদযাপন হয়েছে’
- প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- 'জনগণ চায় পিপলস পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
-1.gif)








