E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৮:৩৭:২৭
লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু নেতৃত্বে আজ সোমবার দুপুরে কারপাশা গ্রামে অপটিমার ট্রাক ইঞ্জিনিয়ারিং নামে একটি ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র না থাকায় আইন অনুযায়ী এই দন্ড ও জরিমানা আরোপ করা হয়। অভিযানকালে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটিতে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে বিভিন্ন প্রকার বিষাক্ত তার গলানো হয়। তাই পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সানোয়ার হোসেন, স্থানীয় পুলিশ বাহিনীর সদস্য এবং পল্লীবিদ্যুতের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ও ছাড়পত্রহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(এমকে/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test