E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৭:৫৬:৩৪
পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ছাতিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিশাল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ছাতিয়ানী পূর্বপাড়া মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুলের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিশাল হোসেন পাবনা সদর উপজেলার ছাতিয়ানী গ্রামের মো. রাকিবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ছাতিয়ানী পূর্বপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিশাল হোসেনকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে জিপারযুক্ত সাদা পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযানের সময় আটক করার মুহূর্তে ধস্তাধস্তিতে আসামি ও ডিবি পুলিশের একজন সদস্য সামান্য আহত হন।

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test