E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা

২০২৬ সেপ্টেম্বর ১০ ০০:২৫:৪৮
সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা

ডালিয়া পারভীন, স্টাফ রিপোর্টার: দৈনিক বাংলা ৭১ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, মিরপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ও আল ফালাক রিয়েল এস্টেটের পরিচালক সিদ্দিকুর রহমানের উপর সঙ্ঘবদ্ধ ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয়েছে। সেসময় তাঁকে অপহরণের অপচেষ্টা রুখে দেয় এলাকাবাসী।

সন্ত্রাসী হামলায় আহত ছিদ্দিকুর রহমানের এক সহযোগী জানান, আবাসন খাতের প্রতারক চক্রের সদস্য রিয়াজুল হাসান ছদ্মনাম ওভি ওরফে মিথুন ও রেজাউল আমিন রাজুর নির্দেশে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর শাহআলী থানাধীন সেকশন -১, ব্লক - জি, প্লট নং- ১/১, চিড়িয়াখানা রোডের সুজনের চায়ের চা খাওয়া অবস্থায় মোঃ সুমন ওরফে হিটার সুমন পিতা আঃ কাদের, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুম পিতা মোঃ রহমতুল্লাহ ও গিটার রুমন পিতা আঃ কাদের এদের নেতৃত্বে ২০/২৫ জনের সন্ত্রাসী দল পরিকল্পিত ভাবে সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানির শীর্ষ কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক ছিদ্দিকের সাথে থাকা ডিসট্রিক্ট ট্রাক বিক্রির নগদ ১০,০০০০০/-( দশ লক্ষ) টাকা ছিনিয়ে নিয়ে য়ায়। সন্ত্রাসীরা মারধর করে খুন ও গুম করার উদ্দেশ্যে তাকে অপহরণের চেষ্টায় আবেশ হোটেলের কাছে মেইন রোডে গাড়িতে তোলার চেষ্টা কালে পরিচিত ও স্হানীয় পুরুষ মহিলারা উদ্ধার করে বলে প্রত্যক্ষদর্শীরা এ প্রতিবেদককে জানায়।

এ বিষয়ে সাংবাদিক ছিদ্দিকুর রহমানকে মুঠোফোনে ফোন দিয়ে ঘটনা জানতে চাইলে সে জানায়, ঘটনার সময় একাধিকবার শাহআলী থানায় ফোন করার চেষ্টাকালে তার ফোন ছিনিয়ে নেয়। পরিচিত এক লোক নাম প্রকাশ না করার শর্তে সন্ত্রাসীদের নিকট থেকে ফোন ও সাংবাদিক আইডি কার্ড ফিরিয়ে দিয়ে চলে যায়। শাহ আলী থানার অফিসার ইনচার্জ ফোর্স পাঠানোর প্রস্তুতি নেয়ার মধ্যেই সাংবাদিক সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তার ভাগ্নে মোহাম্মদ ইমরান হাওলাদার।

ছিদ্দিকুর রহমান আরও জানান, অফিসার ইনচার্জ ঘটনা শুনে ও ভিকটিমকে দেখে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যাওয়ার পরামর্শ দেয়। অফিসার ইন চার্জের পরামর্শ মোতাবেক সাংবাদিক ছিদ্দিকুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় কোমরে হাতে প্রচুর আঘাত করে সন্ত্রাসীরা। এ প্রতিবেদককে তিনি আরও জানান, এ বিষয়ে মামলার এজাহার শাহআলী থানা গ্রহন করেছেন। মামলার প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের দায়িত্ব এসআই ওসমান গনির উপর রয়েছে। তবে সংবাদ লেখার পূর্ব পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান স্থানীয়রা। যদিও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানা যায়।

(ওএস/পিএস/১০ সেপ্টেম্বর, ২০২৬)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test