রূপপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক রয়েছে নির্মাণ ও কমিশনিং কার্যক্রম
ঈশ্বরদী প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে অস্থায়ী একটি ভবনে গত ৭ সেপ্টেম্বর ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের স্থানটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে হওয়ায় এর প্রভাব পড়েনি প্রকল্পের মূল নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে। বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ।
তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সম্পূর্ণভাবে নির্বাপণ করে। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি।
অগ্নিকাণ্ডে অস্থায়ী ভবনের দুটি কক্ষের অফিস আসবাবপত্র, নথিপত্র, তথ্যপ্রযুক্তি (আইটি) ও যোগাযোগ-সংক্রান্ত কিছু সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত নথিপত্রের প্রয়োজনীয় ব্যাকআপ কপি প্রকল্প কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকায় তথ্য সংরক্ষণ বা কার্যক্রম পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। প্রাথমিকভাবে স্প্লিট-টাইপ এসির ইনডোর ইউনিটের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রকল্পের নির্ধারিত ফায়ার সেফটি প্রসিডিউর অনুসরণ করে একটি ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রমও অব্যাহত রয়েছে।
প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাসমূহের বাইরে থাকা একটি অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- রূপপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক রয়েছে নির্মাণ ও কমিশনিং কার্যক্রম
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
- ‘অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো অযৌক্তিক’
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- স্ক্র্যাপের নামে অন্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যত্যয়ে কঠোর ব্যবস্থা
- হংকংয়ের বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন দণ্ড
- জালিয়াতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ
- ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়’
- ‘জুলাইযোদ্ধা শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে’
- ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যেতে চায় বাংলাদেশ
- স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি
- এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী
- মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
- হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিলেন ট্রাম্প
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী নয়াপাড়ার পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘জুলাইযোদ্ধা শব্দটা বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে’
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
১০ সেপ্টেম্বর ২০২৬
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- রূপপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক রয়েছে নির্মাণ ও কমিশনিং কার্যক্রম
- বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্তা নারীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন দণ্ড
- সাংবাদিক ও রিয়েল এস্টেট কোম্পানীর পরিচালক ছিদ্দিকুর রহমানের উপর হামলা ও অপহরনের চেষ্টা
-1.gif)








