E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৩৮:৫৫
ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাবনা শহরের বড় বাজার ঝাঁলাই পট্টি আনিস স্টোরের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন—পাবনা পৌরসভার দিলালপুর এলাকার রুহুল কুদ্দুস অলি (৩৯) এবং গোবিন্দা এলাকার সজল আহম্মেদ সাজু ওরফে আবু হুরাইয়া সজল (৩৬)। পরে একই এলাকার মো. সেলিম হোসেন (৪৪)কে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজার এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে রুহুল কুদ্দুস অলির হাতে থাকা সাদা কাগজে মোড়ানো নীল রঙের এয়ারটাইট জীপার পলিথিন তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল কুদ্দুস অলি জানান, সেলিম হোসেনের সহায়তায় সজল আহম্মেদ সাজুর কাছ থেকে তিনি ইয়াবাগুলো সংগ্রহ করেছিলেন। পরে গ্রেপ্তারদের সঙ্গে নিয়ে রাত পৌনে ১টার দিকে পাবনা সদর থানার গোবিন্দা এলাকায় সজলের বাড়িতে অভিযান চালায় ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সজলকে গ্রেপ্তার করা হয়।

ডিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আরও মাদক উদ্ধারে ডিবি পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test