E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা 

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৮:১১:৪৫
ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে বকেয়াসহ সর্বোচ্চ ও নিয়মিত হোল্ডিং করদাতাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে সম্মানিত করদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরে বকেয়াসহ সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী ৩ জন ব্যক্তি হলেন, আখি নূর রিনা, একেএম সিরাজুল হক ও জাহানারা ফেরদৌস।

এছাড়া নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী ৩ জন হলেন, মরহুম একেএম আবুল হাসেম সরকার, মোহাম্মদ সাবজাল খান এবং হারুন অর রশিদ। তাছাড়া অনুষ্ঠানে সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ফুলপুর উপজেলা খাদ্যকে সম্মাননা প্রদান করা হয়।

এসময় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা বেগবান করতে সময়মতো কর পরিশোধের জন্য বক্তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অন্যান্য নাগরিকদেরও নিয়মিত কর প্রদানে উৎসাহিত করেন।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test