E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৮:১৭:৫২
সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী অভয়ারণ্যের খালে অবৈধ ভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা দুই জেলে আটক করেছে। বুধবার দিবাগত রাতে আটক এই দুই জেলের কাছ থেকে জব্দ করা হয়েছে মাছ ধরার জালসহ দুটি নৌকা। আটক জেলেদের আজ বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগাওে পাঠানে হয়েছে। 

আটক জেলেরা হচ্ছে, বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী(২৮)।

বন বিভাগ জানায়, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরীর দেয় তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে আইন অমান্য করে আহরণ নিষিদ্ধ অভয়ারণ্যের ছাপড়াখালি খালে মাছ ধরার অপরাধে তাদের আটক করে। আটক জেলেদের কাছ থেকে জব্দ করা হয়েছে মাছ ধরার জালসহ দুটি নৌকা।

(এস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test